কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের বেলুন ফিউজ হয়ে গেছে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা
বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি : কালবেলা

বিএনপি আন্দোলনের বেলুন ফুলিয়েছিল। সেই বেলুন ফিউজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৯ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

ডিএমপির উদ্যোগে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম এ আলোচনার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, অনেক আন্দোলন করার চেষ্টা করা হয়েছে। অনেক আন্দোলন করতে গিয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করা হয়েছিল। সেই সমাবেশে বেলুন ফুলেছিল। এখন সেই বেলুন ফিউজ হয়ে গেছে। বিদেশীদের কাছে অনেক ধর্না দেয়া হয়েছিল। বাংলাদেশের উপর একটি চাপ প্রয়োগ করা চেষ্টা করা হয়েছিল। সেই চাপও এখন ডিফিউজ হয়ে গেছে। পত্রপত্রিকা খুললে অনুধাবন করতে পারবেন। বিদেশি চাপ হ্যাজ বিন ডিফিউজড অ্যান্ড আন্দোলনের বেলুন ফিউজড। দেশে বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি।

মন্ত্রী বলেন, এই ক্ষেত্রে দেশের জনগণ যেভাবে ভূমিকা রাখছে, পুলিশ বাহিনীও ভূমিকা রাখছে। পুলিশ বাহিনী অবশ্যই আইন অনুযায়ী চলবে, তাদের যে বিধিমালা আছে, সে অনুযায়ী চলবে।

মন্ত্রীর ভাষ্য, বিধিমালা অনুযায়ী চললে, রাজনীতির নামে কেউ মানুষ পুড়াতে পারে না। পৃথিবির কোথাও গত ২০ বছরে রাজনীতির নামে মানুষ পুড়ানো হয়নি। যেখানে জাতিগত সংঘাত হচ্ছে, সেখানে হয়তো পুড়িয়েছে। রাজনৈতক অভিলাশ চরিতার্থ করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য জীবন্ত মানুষ পুড়িয়ে ফেলার ঘটনা গত দুই তিন দশকে পৃথিবীর কোথাও হয় নাই। আমাদের দেশে হয়েছে। ইউরোপ আমেরিকার মতো দেশে কোনো রাজনৈতিক দল এটা করলে সেই দল নিষিদ্ধ হতো। তবে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে পরপর পাঁচবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X