কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৮:১২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের : জাগপা

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে জাগপা। অন্যথায় বেগম জিয়ার কিছু হলে সরকারকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।

আজ শনিবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান এ কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাগপার উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব আলোচনায় খন্দকার লুৎফর রহমান আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল চেকআপের পর মেডিকেল বোর্ড বলে দিয়েছে- তাকে আর দেশে চিকিৎসা দেওয়ার কিছু নেই। তাকে জরুরিভিত্তিতে উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে নেওয়ার জন্য বলা হয়েছে। তাই আমরাও মনে করি, খালেদা জিয়াকে বিদেশে জরুরিভাবে সুচিকিৎসা করানো প্রয়োজন।

পরে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে খন্দকার লুৎফর ছাড়াও দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, সহসভাপতি মুন্সী মফজুলু ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, ঢাকা মহানগর সভাপতি মো. হোসেন মোবারক, কেন্দ্রীয় নেতা রায়হান, হুমায়ুন ইসলাম, মো. আফতাব হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১০

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১১

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৩

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৪

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৫

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৬

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৭

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৮

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

২০
X