কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হোক বাংলাদেশ : আমিনুল হক

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বক্তব্যকালে আমিনুল হক। ছবি : কালবেলা
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বক্তব্যকালে আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপি চায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একটি সুস্থ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের ভিত্তি হোক বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আউটার স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫’ এর বরিশাল বিভাগীয় খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুস্থ জাতি গড়ার স্বপ্ন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে চলেছি।

তিনি বলেন, ফুটবল ক্রিকেটসহ ইন্টারন্যাশনাল যে গেমস গুলো রয়েছে, পাশাপাশি আমাদের দেশীয় যে খেলাগুলো রয়েছে- এই খেলাগুলোকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, যাতে করে এই খেলাগুলোকে সারাবছর খেলার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।

আমিনুল হক আরও বলেন, বিএনপি ক্রীড়াঙ্গনের সকল পরিকল্পনা নিয়ে একটি ফাউন্ডেশন তৈরি করতে চায়। যেই ফাউন্ডেশনের চেয়ারম্যান থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বরিশাল লাল দল, সবুজ দলের মধ্যকার অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে বরিশাল সবুজ দল জয়ী হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সদস্য সহদপ্তর মো. হাসনাইন নাহিয়ান সজীব, সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন, রাশেদ সরকার, লিটন খান সহ টুনার্মেন্ট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X