কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রশিবির 

ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার বিকেলে তারা এ সংবাদ সম্মেলন করবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টায় দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে ধর্ম অবমাননার অভিযোগে সাজ্জাদুর রহমানের (রাখাল রাহা) গ্রেপ্তার এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। রোববার সকাল ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বরে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক। সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিম শিবির সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদ।

বিক্ষোভ মিছিলে আজিজুর রহমান আজাদ বলেন, ধর্ম অবমাননা ফৌজদারি অপরাধ। অথচ প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচারব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করে। অবিলম্বে রাখাল রাহাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক ধর্ষণের ঘটনাকে নিন্দা জানিয়ে তিনি বলেন, রোজা ভঙ্গ করিয়ে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মিছিলে থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করবে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ শেষে নেতারা সুষ্ঠু বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১০

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১১

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৩

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৪

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৭

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৯

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

২০
X