কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট মহানগর আমিরের দুঃখ প্রকাশ

সিলেটে তালামীযে ইসলামিয়া ও জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠক। ছবি : সংগৃহীত
সিলেটে তালামীযে ইসলামিয়া ও জামায়াতে ইসলামীর মধ্যে বৈঠক। ছবি : সংগৃহীত

সিলেট এমসি কলেজে ছাত্র নির্যাতনের ঘটনায় দেওয়া বক্তব্যের কারণে সৃষ্ট বিতর্কের পর এবার দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর আমির মো. ফখরুল ইসলাম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়ে। যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে।

তিনি বলেন, এ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে রোববার (২৩ ফেব্রুয়ারি) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আনজুমানে আল ইসলাহ নেতার সঙ্গে বৈঠকে মিলিত হই।

বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না।

তিনি বলেন, এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি আশা করব, তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে সৃষ্ট বক্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

প্রসঙ্গত, সিলেটের এমসি কলেজে ছাত্রাবাসে তালামীযে ইসলামিয়ার এক কর্মীকে মারধরের ঘটনায় ছাত্রশিবিরের কিছু কর্মী জড়িত বলে তালামীযে ইসলামিয়ার সঙ্গে এক বৈঠকে জানায় জামায়াতে ইসলামী। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশও করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X