কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল : এবি পার্টি

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভা। ছবি : এবি পার্টির সৌজন্যে
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভা। ছবি : এবি পার্টির সৌজন্যে

ক্ষমতার পথ প্রশস্ত করতেই ভারতের সরাসরি ইন্ধনে হাসিনা সরকার পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ করেছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

তিনি বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব বলেন, ওই সময় সেনা অপারেশন না চালানোই ছিল সবচেয়ে দুর্ভাগ্যজনক। সব ভালো কর্মকর্তাকে পরিকল্পিতভাবে একত্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়।

এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম বলেন, পিলখানার যে ঘটনা প্রচার করা হয় সেটি আসলে বাস্তবচিত্র নয়, বাস্তবচিত্র ছিল আরও ভয়ংকর। ডাল-ভাত কর্মসূচির প্রচারণা ছিল নামমাত্র, মোটেও এ ঘটনা ডাল-ভাতের জন্য ঘটেনি, এটি ছিল বিগত ফ্যাসিবাদ সরকারের ষড়যন্ত্রের ফল।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এ বি এম খালিদ হাসান ও যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ, যশোর জেলা আহ্বায়ক ইয়ামিনুর রহমান বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১১

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১২

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৩

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৪

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৬

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৭

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৮

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৯

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

২০
X