কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

তরুণদের নতুন দলের শীর্ষ পদে আরও ৪ জন

বাঁ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তাসনীম জারা।
বাঁ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তাসনীম জারা।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটবে।

নতুন এ রাজনৈতিক দলে ইতোপূর্বে ছয় শীর্ষ নেতৃত্বের নাম জানা গিয়েছিল। এবার শীর্ষ দশ জনের মধ্যে বাকি চার জনের নাম জানা গেছে। নতুন চার জন হলেন; সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তাসনীম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের শীর্ষ জনের মধ্যে ইতোপূর্বে যাদের নাম জানা গিয়েছিল ত রা হলেন; আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন।

এর আগে নতুন দলের দায়িত্ব গ্রহণ করতে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। এদিকে গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) জুলাই-আগস্ট আন্দোলনে ভূমিকা রাখা সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। এই সংগঠনের আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব হন জাহিদ আহসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১০

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১১

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৩

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৪

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৫

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৬

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৭

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৮

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৯

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X