কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ছাত্র-জনতার ঢল

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতার ঢল। ছবি : কালবেলা
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মানিক মিয়া অ্যাভিনিউতে ছাত্র-জনতার ঢল। ছবি : কালবেলা

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। সারা দেশ থেকে দলটির কর্মী-সমর্থকরা সমাবেশ স্থলে এসেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, বরিশাল, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ ল বিভিন্ন স্লোগানে মুখর হতে থাকে। বাস থেকে নেমে কর্মী সমর্থকরা জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে জড়ো হন।

এ সময় তাদের ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বৈষম্যমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠনের প্রত্যাশা করে খুলনা থেকে সমাবেশে আসা মিজানুর রহমান কবির বলেন, জুলাই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের জীবনদানের প্রত্যাশা যেন পূরণ হয়, নতুন দলের কাছে এই প্রত্যাশাই করি।

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলটির সদস্যসচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নতুন দলের প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১০

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১১

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১২

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৩

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৪

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৫

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৭

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৮

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৯

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

২০
X