কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৩:৩৬ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৩:৩৭ এএম
অনলাইন সংস্করণ

একদফা দাবিতে ২৫ আগস্ট ফের গণমিছিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামী ২৫ আগস্ট ফের গণমিছিলের কর্মসূচি আসতে পারে। ওইদিন ঢাকায় যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে। তবে গণমিছিলের বিকল্প হিসেবে পদযাত্রার কথাও বিবেচনা করা হচ্ছে। এছাড়া পরদিন ২৬ আগস্ট ঢাকাসহ দেশব্যাপী দলীয় কর্মসূচি করতে পারে বিএনপি।

রোববার (২০ আগস্ট) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠকে এই কর্মসূচির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। সোমবার (২১আগস্ট) অনুষ্ঠেয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচি চূড়ান্ত হবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৈঠকে চলমান একদফার আন্দোলনকে আরও বেগবান করতে ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনকে সম্পৃক্ত করার ব্যাপারে আলোচনা হয়েছে। তাদেরকে স্ব স্ব ব্যানারে পৃথক কর্মসূচিতে আন্দোলনে নামানোর পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে যুগপতের শরিক দলগুলোর ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলোর সমন্বয়ে আগামী সেপ্টেম্বরে ঢাকায় পৃথক কনভেনশনের কথা ভাবা হচ্ছে। এছাড়া ঢাকাসহ দেশব্যাপী বিচারাঙ্গনের সামনে অবস্থান কর্মসূচির কথাও বিবেচনা করা হচ্ছে। একদফার চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে এই কর্মসূচি আসতে পারে। এর আগে গত ১২ জুলাই একদফার যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। আর একদফার সর্বশেষ কর্মসূচি হিসেবে গত শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী সব মহানগরে গণমিছিল অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন। অন্যদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষে জেএসডির আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু ছিলেন।

এছাড়া আন্দোলনের পরবর্তী কর্মসূচি নির্ধারণে রোববার একইস্থানে গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া), গণঅধিকার পরিষদ (নুর), গণফোরাম (মন্টু) ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), এনডিএম এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X