কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৩:১৩ এএম
অনলাইন সংস্করণ

হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে হবে : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন লায়ন ফারুক। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন লায়ন ফারুক। ছবি : কালবেলা

দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রেখে যাওয়া বাজার সিন্ডিকেট অবিলম্বে ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, পতিত আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম কমছে না।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ফারুক এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ১২ দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, গরিব-দুঃখী মানুষের দিকে তাকান। সিয়াম সাধনার এই রমজান মাসে শ্রমজীবী মানুষের দৈনিক আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যদি বাজার নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে গরিব-দুঃখীরা আপনাদের ক্ষমতার রশি ধরে টান দেবে। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিন।

এ সময় সরকারকে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান লায়ন ফারুক। তিনি বলেন, নির্বাচনে যত বিলম্ব হবে, দেশে সংকট তত বাড়বে।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, পিআরপি'র চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক কৃষক দল নেতা মো. শরিফুল ইসলাম শাওন, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X