কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এতিম শিশুদের নিয়ে ঢাকা দক্ষিণ জামায়াতের ইফতার

এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা
এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে ড. শফিকুল ইসলাম মাসুদ। ছবি : কালবেলা

রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জামায়াতে ইসলামীর নেতারা।

শনিবার (২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিল পুরানা পল্টনে এক অভিজাত কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় ইফতার পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, রমজানের প্রথম দিনেই এতিম শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে যাতে করে এ কোমলমতি শিশুরা পিতামাতার শূন্যতা উপলব্ধি করতে না পারে। যারা এ এতিম শিশুদের লালনপালন করছে শুধু তাদের নয় রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব এ শিশুদের পাশে থাকা। মহানবী (সা.) এতিমদের প্রতি সদয় হতে বলেছেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী মনে করে এতিম, পথশিশু, সুবিধাবঞ্চিত শিশুদের ওপর আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব পালনের অংশ হিসেবে আজ একত্রিত হয়েছি। আমরা আমাদের দায়িত্ববোধ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের কাজ করছি। ঢাকা মহানগরীর দক্ষিণে আমাদের প্রতিষ্ঠিত ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করা হচ্ছে।

এছাড়াও আমরা মুসলিম শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনার আয়োজন করে আসছি। এসময় তিনি জামায়াতে ইসলামীকে অনুসরণ করে অন্য রাজনৈতিক দলগুলোকেও সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের নেতা আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মোহাম্মদ কামাল হোসাইন, শামসুর রহমান, মাওলানা মোশাররফ হোসেন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, কামরুল আহসান হাসান, আব্দুস সালাম, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, আব্দুস সাত্তার সুমনসহ মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X