কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রয়োজনে ১২ দলীয় জোট ঐক্যবদ্ধ

ইফতারপূর্ব আলোচনা সভা। ছবি : কালবেলা
ইফতারপূর্ব আলোচনা সভা। ছবি : কালবেলা

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ১২ দলীয় জোটের সব দল একমত হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ এবং দেশের বাইরের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ১২ দল ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।

সোমবার (৩ মার্চ) রাজধানীর খিলগাঁওয়ে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের ইফতারপূর্ব এক আলোচনায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়।

সাম্প্রতিক সময়ে দু-একটি দলের কর্মকাণ্ডে ১২ দলীয় জোটে অস্থিরতার প্রেক্ষিতে জোট প্রধানের আমন্ত্রণে ইফতারপূর্ব এ আলোচনায় মিলিত হন তারা।

মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন-১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম মেম্বার নওয়াব আলী আব্বাস খান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটু, লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X