কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবে নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্র বঞ্চিত হয়েছে : রাশেদ প্রধান 

জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠান। ছবি : কালবেলা
জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠান। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নেই। মনে রাখতে হবে, তাদের সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিস্মরণীয়। উল্লেখযোগ্যভাবে নারীদের উপস্থিতি ছিল আন্দোলনে। অথচ জুলাই বিপ্লবে ছাত্রদের ওই নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্র বঞ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর শিশুকল্যাণ পরিষদ হলরুমে জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই-আগস্টে বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয়নি, সমস্যার সূত্রপাত সেখানে। এখন কে সরকার আর কে নতুন রাজনৈতিক দল, তাই মাঝে মাঝে বুঝতে সমস্যা হয়ে যায়। রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আপনারা সম্ভবত প্রতিপক্ষ মনে করে জুলাই বিপ্লবের অংশীজন বানাতে পারেননি, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা কী অপরাধ করেছে? আপনারা ক্ষমতার কাতারে, জনতার কাতারে, সম্মানের কাতারে, প্রদর্শনীর কাতারে- কোথাও আপনাদের নির্দিষ্ট গ্রুপ ব্যতীত অন্য ছাত্রদের স্থান দিতে পারলেন না? এই দৃষ্টান্ত অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ছাত্র আন্দোলন এনডিএম সভাপতি মাসুদ রানা জুয়েল, ইসলামী ছাত্র আন্দোলনের এজিএস খায়রুল আহসান মারজান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, মুসলিম ছাত্র ফেডারেশন সভাপতি মো. নুর আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, ছাত্র ফোরামের সভাপতি সানজিদ রহমান শুভ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের আহমেদ ইসহাক, বিপ্লবী ছাত্র সংহতির আহ্বায়ক ফাইজুর রহমান মনির, নাগরিক পার্টির সদস্য সাইফুল ইসলাম, জাগপা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X