কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস 

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (০৮ মার্চ) সকালে রাজধানীর মতিঝিল সারা টাওয়ারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় মহিলা কমিটির উদ্যোগে ‘নারীর প্রতি বৈষম্য ও হয়রানি মুক্ত কর্মক্ষেত্র : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি নারীদের ওপর নির্যাতন ও হেনস্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি, দেশের সব মানুষের মধ্যে নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আইনশৃঙ্খলার উন্নতির পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। কাঙ্ক্ষিত নিরাপত্তার উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

শিমুল বিশ্বাস বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আজও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থা পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন শুধু নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আমাদের উচিত নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা তাদের মেধা এবং গুণাবলি পূর্ণাঙ্গ বিকাশ করতে পারে।

তিনি আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে নারীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তারা শুধু যোদ্ধা হিসেবেই নয়, চিকিৎসক, নার্স, সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। ক্রীড়া, সাংস্কৃতিক এবং দেশের উন্নয়নে নারীকে আরও এগিয়ে নিতে আমাদের ভূমিকা পালন করতে হবে।

শ্রমিক দলের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক কোহিনূর মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, শ্রমিক নেতা মেহেদী আলী খান, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মন্জুরুল ইসলাম মন্জু, খোরশেদ আলম, হামিদ খাতুন, নার্গিস জাহান, তাসলিমা আক্তার ডিনা, মুজিবর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X