কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েটে চান্সপ্রাপ্ত শান্ত বিশ্বাসের পাশে তারেক রহমান

শান্ত বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা
শান্ত বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। ছবি : কালবেলা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে চান্সপ্রাপ্ত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মেধাবী শিক্ষার্থী শান্ত বিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

সোমবার (১০ মার্চ) রাতে তারেক রহমানের নির্দেশনায় রাজধানীতে শান্ত বিশ্বাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। শান্ত বিশ্বাসকে এ সময় আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সিরাজগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক রুমানা মাহমুদ, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি জামিল হোসেন ও মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা প্রমুখ।

অভাবের সংসারে কষ্ট করে পড়ালেখা করে বুয়েট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন শান্ত বিশ্বাস। কিন্তু অর্থাভাবে তার ভর্তি ও পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকালে আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শান্ত বিশ্বাস ও তার বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তারেক রহমান সোমবার বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় শান্ত বিশ্বাসের সংবাদ পেয়ে তার সঙ্গে দেখা করতে এবং শুভকামনার বার্তা পৌঁছে দিতে পরিবারের কাছে আমাদেরকে পাঠিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেধাবী ছাত্র শান্ত বিশ্বাসের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছেন।

তারেক রহমানের পক্ষ থেকে শান্ত বিশ্বাসকে প্রতি মাসে মাসিক শিক্ষা ভাতা দেওয়া হবে বলে জানান তিনি।

শান্ত বিশ্বাস সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার গোপালপুর গ্রামের কল্পনা বিশ্বাস ও জয়কৃষ্ণ বিশ্বাস দম্পতির ছেলে। দুই ভাই-বোনের মধ্যে শান্ত বড়। ছোট বোন তৃষ্ণা বিশ্বাস স্থানীয় চৌবাড়ী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

পাঁচ জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১০ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১০

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১১

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১২

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৩

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৪

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১৫

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১৬

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৭

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৮

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৯

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

২০
X