কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৩:২৯ এএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ ‘মব’ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিন : গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত
গণসংহতি আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও হয়রানি এবং ‘মব’ এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সোমবার (১০ মার্চ) গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতৃদ্বয় বলেন, সারাদেশে নারীর ওপর সহিংসতা, হয়রানি এবং ধর্ষণের ঘটনা ঘটছে। মব সৃষ্টি করে নারীদের ওপরে আক্রমণ চালানো হচ্ছে। এছাড়াও চাঁদাবাজি, দখলদারিত্ব, ডাকাতি ইত্যাদি উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রেই এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

তারা বলেন, আমরা মনে করি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতাকে দারুণভাবে প্রশ্নবিদ্ধ করে। চলমান ঘটনায় তারা কোনোভাবেই নিজেদের দায় অস্বীকার করতে পারেন না। অবিলম্বে এ ধরনের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং এ রকম ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে না আনলে, তা এক অশনি সংকেত হিসেবে জনগণের কাছে বিবেচিত হবে। আমরা দেখছি, এসব ঘটনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন শক্তি ইতোমধ্যেই প্রতিরোধ গড়ে তুলেছেন। এই প্রতিরোধকে আমরা স্বাগত জানাই। জনগণের প্রতিরোধী শক্তিই আগামী দিনে বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারে।

তারা আরো বলেন, আমরা গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই নিপীড়ক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানাই। নারীরা বাংলাদেশের গণঅভ্যুত্থানের নিয়ামক শক্তি। আগামীর বাংলাদেশেও তারা নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করবেন এবং তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রেখে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবেন, সেই পরিবেশ সৃষ্টি অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X