বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আছিয়ার মৃত্যুর বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে : চরমোনাইর পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। পুরোনো ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাইর পীর) মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, অভিশপ্তরা এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার আগামী ৯০ দিনের মধ্যে সমাপ্ত করে রায় কার্যকর করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন তিনি।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, প্রয়োজনে আইন সংশোধন করুন বা নতুন আইন তৈরি করুন। কিন্তু ৯০ দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী।

চরমোনাইর পীর বলেন, পোশাক শ্রমিকের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু ঈদ আসলে সেই শ্রমিকদের ঘামে অর্জিত বেতন-বোনাস আদায় করার জন্য রাস্তায় নামতে হয়, বিক্ষোভ করতে হয়। এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাই কোনো ধরনের অজুহাত না দেখিয়ে ২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাস বুঝিয়ে দিতে হবে।

ঢাকার সাততলা বস্তিতে আগুনে সর্বস্ব হারানো অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রকে অবশ্যই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দেশের অগ্নি নিরাপত্তা জোড়দার করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড়। ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যর্থতা গ্রহণযোগ্য না। তাই যে কোনো মূল্যে তাদের দমন করতেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X