কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৫:৫০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দলপ্রধান নই, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আমি : রওশন

বেগম রওশন এরশাদ। ছবি : সংগৃহীত
বেগম রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ; তবে বিকেলে তিনি তা অস্বীকার করেছেন।

রওশন এরশাদ কালবেলাকে বলেন, দলপ্রধান নই, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আমি।

তিনি বলেন, সকালের চিঠিতে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসেবে এই চিঠিটি পাঠানোর কথা ছিল। কিন্তু ভুলবশত দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের চিঠি গণমাধ্যমে চলে গেছে।

তিনি আরও বলেন, এটা ভুল হয়েছে। আমি সবাইকে বলে দিচ্ছি দলের সংবাদ বিজ্ঞপ্তিটি সংশোধন করে নতুন করে পাঠানোর জন্য। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।

এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দেন বেগম রওশন এরশাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়। সংকট উত্তরণে পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদকে দশম জাতীয় সম্মেলন পর্যন্ত দলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ সংবাদমাধ্যমকে বলেন, বিষয়টা সত্য। দলের কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে ম্যাডাম (রওশন এরশাদ) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এখন থেকে তিনি জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X