কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১১:০৯ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে এজেন্ডা সীমিত করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের আহ্বান

রাজধানীর কামরাংগীরচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক। ছবি : কালবেলা
রাজধানীর কামরাংগীরচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে বক্তব্য দেন সাইফুল হক। ছবি : কালবেলা

সরকারকে তাদের এজেন্ডা সীমিত করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে দড়ি নিয়ে বেশি টানাটানি না করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজধানীর কামরাংগীরচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি এসব আহ্বান জানান।

সাইফুল হক বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সাত মাস পার হলেও এখনো শ্রমজীবী মেহনতি মানুষের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। রাজনীতির ডামাডোলে শ্রমজীবীদের বাঁচার দাবিগুলো এখনো বাস্তবায়িত হয়নি। শ্রমজীবী সাধারণ মানুষকে কেবল আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

এ ছাড়া তিনি ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মেহনতিদের সব বকেয়া বেতনভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানুষ সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে। গণঅভ্যুত্থানের সাত মাসেও মানুষের জীবনে স্বস্তি আসেনি। এ অবস্থা চলতে দিলে জনগণের জানমাল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে। আর জননিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের পর নারীর নিরাপত্তা গুরুতর হুমকির মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। নারীবিদ্বেষী প্রচারণা নারীর নিরাপত্তা আরও বিপন্ন করে তুলছে।

তিনি ধর্ষণ, নারী নিপীড়ন এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মীর রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্থানীয় সংগঠক ফরিদ হোসেন, মোহাম্মদ কাবিলা, মোহাম্মদ কবির, দোলন মিয়া। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল সাব্বির হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১১

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১২

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৩

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৭

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৮

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৯

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

২০
X