কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বাস্থ্য ভালো রাখার জন্য আস্তে আস্তে খেতে বলেছি’, ভাইরাল ভিডিওর ব্যাখ্যা দিলেন বিএনপি নেতা

নাজিম উদ্দিন আলম। ছবি : সংগৃহীত
নাজিম উদ্দিন আলম। ছবি : সংগৃহীত

‘আস্তে আস্তে ভোগ করুন, একদিনে সব খেয়ে ফেলবেন না। ধীরে চললে অনেক দূর যাওয়া সম্ভব।’ সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন।

তার এ বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হওয়ায় তিনি আজ বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি স্বাস্থ্য ভালো রাখার জন্য নেতাকর্মীদের আস্তে আস্তে খাওয়ার পরামর্শ দিয়েছি।’

তিনি আরও বলেন, গত ১০ তারিখে আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন ও মনপুরায় যাই। সেখানে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমার বাসভবনে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি। তারপর ১১ তারিখে মনপুরায় যাই। সেদিন মনপুরা যাওয়ার প্রাক্কালে আমার বাসভবনে আমার কিছু নেতাকর্মী সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। তখন ড্রইংরুমে বসে আমি কিছু কথা বলি। আমি নেতাকর্মীদের স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকা ও ভালো থাকার পরামর্শ দিয়েছি এবং দেশের সব নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চেয়েছি যাতে সবাই ধীরস্থিরভাবে রাজনীতি করে। রাজনীতিতে অস্থিরতার কোনো জায়গা নেই। সবাইকে ধৈর্য ধরতে হবে এবং নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। বেশি বেশি খাবেন না, কম কম খাবেন।

তিনি রাজনীতিকে ম্যারাথন দৌড়ের সঙ্গে তুলনা করে বলেন, রাজনীতি দীর্ঘমেয়াদি একটি পথচলা। এখানে অনেক দূর যেতে হয়, ধীরে ধীরে এগিয়ে যেতে হয়। যদি জোরে দৌড় দেন, তাহলে মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যাবেন। আমি নেতাকর্মীদের শুধু পরামর্শ দিয়েছি যাতে তারা ধৈর্য ধরে, স্থিরভাবে রাজনীতিতে এগিয়ে যায়। হঠাৎ করে কেউ কেউ নেতা হতে হবার জন্য লাফ দিতে উপরে উঠতে চায়, তারপরে ধপাস করে পড়ে যায়—এটা যেন না হয়। ধীরস্থিরভাবে আগালে সেটা টেকসই হয়। তাই বলেছি, ধীরে ধীরে রাজনীতিতে এগোতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X