কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৩:১৬ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলে ফের ভাঙন, এবার এনডিপিকে বহিষ্কার

১২ দলে ফের ভাঙন, এবার এনডিপিকে বহিষ্কার

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ২০২২ সালে বিলুপ্তির পর শরিক দলগুলো আলাদা দুটি জোট গঠন করেছিল। এর মধ্যে একটি ১২ দলীয় জোট। এই জোট থেকে মার্চে বেরিয়ে গেছে বাংলাদেশ লেবার পার্টি। এবার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিকে (এনডিপি) বহিষ্কার করা হলো।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

১২ দলীয় জোটের নেতা ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ দলীয় জোটের শরিক দল এনডিপি সম্প্রতি একটি হোটেলে আলোচনা সভার নামে কয়েকটি রাজনৈতিক দলের ভগ্নাংশকে নিয়ে তথাকথিত বৈঠকে কারি মো. আবু তাহের চলমান আন্দোলন-সংগ্রামকে ব্যাহত করতে কিছু চক্রান্তমূলক বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে ১২ দলীয় জোটের জরুরি (এনডিপি ব্যতীত ১১ দলের) সভায় কারি মো. আবু তাহেরের নেতৃত্বে এনডিপিকে সর্বসম্মতিতে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়।

আজ থেকে কারি মো. আবু তাহের ও তার দল এনডিপির সঙ্গে ১২ দলীয় শরিক দলগুলোর কোনো জোটগত সম্পর্ক থাকবে না।

উল্লেখ্য, কারি আবু তাহের জোটের দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে বেশ কিছু দলকে আমন্ত্রণ জানিয়ে জোট সম্প্রসারণের বিষয়ে একটি হোটেলে নৈশভোজের আয়োজন করে এক সভা করেন। বিষয়টি সংবাদমাধ্যমে প্রচার হলে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়।

সংবাদমাধ্যমে জানা যায়, কারি আবু তাহের তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরবিরোধী অবস্থানে। আমরা চাচ্ছি একটি শান্তিপূর্ণ সমাধান বের করতে।

তিনি বলেন, তারা ১২ দলীয় জোট ছেড়ে ৩৫ থেকে ৪০টি দল নিয়ে জোট গঠনের চেষ্টা করছেন।

এই বক্তব্যটি ১২ দলীয় জোটের রাজনৈতিক কর্মকাণ্ডের বিপরীত। এই ঘটনাকে সার্বিকভাবে ১২ দলীয় জোটের শৃঙ্খলা ভঙ্গ এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড আখ্যায়িত করে কারি মো. আবু তাহের এবং তার দল এনডিপিকে বহিষ্কার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X