কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১১:৪০ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নৈশ প্রহরীরা পেলেন তারেক রহমানের উপহারের মোবাইল

নৈশ প্রহরীদের মধ্যে মোবাইল বিতরণ। ছবি : কালবেলা
নৈশ প্রহরীদের মধ্যে মোবাইল বিতরণ। ছবি : কালবেলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার নৈশ প্রহরীদের মাঝে মোবাইল ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর এলাকার নৈশপ্রহরীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। ঈদের ছুটিতে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার উদ্দেশে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়া ছাত্রদলের সাবেক সভাপতি এবং ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ।

অনুষ্ঠানে কায়াস মাহমুদ বলেন, এলাকার সন্তান হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের কর্মী হিসেবে তার দিক নির্দেশনায় জনগণের সমাধানে কাজ করে যাচ্ছি। আশা করি এই উদ্যোগের মাধ্যমে নৈশ প্রহরীরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আরও দ্রুত ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয়দের সঙ্গে নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সহজ হবে।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী সরকারের দোসররা নানাবিধ চক্রান্তের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রয়াস করে যাচ্ছে। আমাদের সকলের মধ্যে একতা বজায় রাখতে হবে যাতে দেশের বিরুদ্ধে সকল চক্রান্ত আমরা রুখে দিতে পারি। সবাই যদি একযোগে জনগণের স্বার্থে কাজ করি তাহলেই বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রতিষ্ঠা সম্ভব।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১০

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১১

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১২

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৩

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৪

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৫

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৬

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৭

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৮

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৯

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

২০
X