কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের চেষ্টা সফল হবে না : নীরব

ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখেন সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে তারা কোনোভাবেই সফল হবে না বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সঙ্গেও নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর হাতিরঝিলে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে নীরব এসব কথা বলেন। থানাধীন ৩৬ নং ওয়ার্ডের সোনালিবাগ ইউনিট বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।

তিনি বলেন, কেউ কেউ বলছেন জুলাই বিপ্লব তারা একাই করেছেন, আর কেউ ছিল না। এগুলো ’৭১-সালের পরাজিত শক্তির বক্তব্য। বিএনপি ও ছাত্রদলই এ আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছিল। ’৭১-এর কৃতিত্ব যেভাবে হাসিনা এককভাবে নেওয়ার চেষ্টা করেছিলো, একই কায়দায় কেউ কেউ নিজ কৃতিত্ব জাহির করার অপচেষ্টা করেছেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সাইফুল আলম নীরব বলেন, আপনারা সংস্কার চাচ্ছেন গত ৫ আগস্টের পরে। আর বিএনপি সংস্কার চেয়েছে ১৩ জুলাই ২০২৩ সালে। প্রায় দুই বছর আগেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা বলেছেন। তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়েছে। দীর্ঘ ১৫ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। ভোটাধিকার হরণ করে, সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোনো অপকর্ম নেই যে আওয়ামী লীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

যুবদলের সাবেক এই সভাপতি বলেন, ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো পথ যাতে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রতিটি দল ছাত্র-জনতা, শ্রমিকরা প্রত্যেকে একযোগে কাজ করতে হবে।’ এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের পাশাপাশি ফ্যাসিস্ট স্বৈরাচার পতনের আন্দোলনে আহত ছাত্র-জনতার সুস্থতা এবং সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন নীরব।

এর আগে তিনি শেরেবাংলা নগর থানা বিএনপির উদ্যোগে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেন। এ সময় শেরেবাংলা নগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১০

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১২

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৩

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৪

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৫

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৬

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৭

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৮

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

২০
X