বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকে হত্যা করে আখের গুছিয়েছে আ.লীগ : রহমাতুল্লাহ

ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
ঈদ উপহার বিতরণকালে বক্তব্য রাখেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা

আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার ইসলামিয়া কলেজ মাঠে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবু নাসের বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের মানুষের ভোটাধিকার হরণ করে বারবার অবৈধভাবে সরকার গঠন করেছিল। দীর্ঘ বছর মানুষকে জিম্মি করে দেশজুড়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। গণতন্ত্রকে হত্যা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে নিজেদের আখের গুছিয়েছে দীর্ঘ বছর। অন্যদিকে বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে। মানুষকে দেওয়া ওয়াদা বারবার রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া। আর শেখ হাসিনা রাতের ভোটের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে বারবার মানুষের সাথে বেঈমানি করেছ।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রীতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এ জন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন টিটুর সভাপতিত্বে এবং ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X