কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পথ শিশুদের মাঝে ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ

পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণে ছাত্রদল। ছবি : সংগৃহীত
পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণে ছাত্রদল। ছবি : সংগৃহীত

ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ছাত্রদলের উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ শে মার্চ) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল গেইটের সামনে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ আয়োজনে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে রাজু আহম্মেদ বলেন, সহমর্মিতা ও সংযমের মাস রমজানের শুরু থেকে ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে রয়েছেন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া আমাদের মানবিক দায়িত্ব।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় অসহায় জনগণের জন্য কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, এই ধরনের মানবিক উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ সমাজকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ, নব্বইয়ের গণআন্দোলন ও চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এক একটি গণতান্ত্রিক, মানবিক মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে একটি জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X