কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সুখী-সমৃদ্ধ বাসযোগ্য দেশ গড়তে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ :  বুলবুল 

দরিদ্রতা বিমোচন ও বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অটোরিকশা উপহার প্রদান। ছবি : কালবেলা
দরিদ্রতা বিমোচন ও বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অটোরিকশা উপহার প্রদান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ মন্তব্য করে দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে।

তিনি বলেন, দরিদ্রতা ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে হবে। যেটি অতীতের কোনো সরকার করেনি, করতে পারেনি। আগামীতে জামায়াতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে।

শনিবার (০৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মাতুয়াইল তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে দরিদ্রতা বিমোচনে বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৩ বেকার যুবকের মাঝে ৩টি অটোরিকশা উপহার প্রদান করেন। পরে বিকেলে স্থানীয় এক কনভেনশন হলে ঢাকা-৫ সংসদীয় এলাকার থানার দায়িত্বশীল ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুলবুল বলেন, রাষ্ট্রীয় জুলুম-নিযার্তনের সময়ও জামায়াতে ইসলামী সমাজসেবা বন্ধ রাখেনি। অতীতের চেয়ে দশগুণ গতিতে বর্তমান অনুকূল পরিবেশে জামায়াত সমাজসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে। জামায়াতের ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে- সমাজ সংস্কার ও সমাজসেবা। এরই অংশ হিসেবে জামায়াতে ইসলামী নানামুখী সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। জামায়াতে ইসলামী সমাজ সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে ১৯৪১ সাল থেকে আন্দোলন করে আসছে। ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পরও জামায়াতে ইসলামী সমাজে বৈষম্য দূর করে সমাজ সংস্কারের আন্দোলন চালিয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও সমাজের বৈষম্য দূর না হওয়ায় ২০২৪ সালে স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আবারও বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। আবারও যদি কোনো দল, কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি জাতির প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়ায় তবে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তাদের প্রতিহত করবে। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া গেছে সেভাবেই সুখী-সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে।

যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, কর্মপরিষদের সদস্য সৈয়দ সিরাজুল হক, যাত্রাবাড়ী পূর্ব থানা আমির শাহজাহান খান, কদমতলী উত্তর থানা আমির আবদুর রহমান জীবন প্রমুখ বক্তব্য দেন। এ সময় ঢাকা-৫ সংসদীয় এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X