কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াত মিলে দেশকে বিরান করে ফেলবে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়লাভ করাতে হবে। তাহলেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। না হলে হয়তো এই যে ভূমি, এটি বিএনপি-জামায়াত মিলে বিরান করে ফেলবে, মানুষ থাকবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম ভাবতে পারে, আমরা কি এটি প্রতিহিংসার জন্য করছি? না, আমরা এটা প্রতিহিংসার জন্য করছি না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এই যে একটা কলঙ্কময় অধ্যায়, আমার মনে হয়, এই কলঙ্কময় অধ্যায়ের শেষ প্রয়োজন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য এবং বাংলাদেশকে যেন কেউ আবার আঘাত করতে না পারে, সেটি নিশ্চিত করার জন্য সেই পরিচয়গুলো বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জানা প্রয়োজন।

তিনি বলেন, ইতিহাস ঘেঁটে, ইতিহাসের ওপর গবেষণা করে সত্য প্রতিষ্ঠা করে জনগণের কাছে রেখে যাব। নতুন প্রজন্ম যারা আসবে, তারা জানবে কারা ষড়যন্ত্রকারী এবং কুশীলব ছিল, তাদের পরিবার সম্পর্কেও যেন সচেতন থাকে। বাংলাদেশের ইতিহাস নিয়ে যেন আর কোনো ষড়যন্ত্র তারা করতে না পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গবেষক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, বিশিষ্ট কবি ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক ও নাট্য ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১০

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১১

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৩

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৪

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৫

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৬

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৮

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৯

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

২০
X