কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মিছিল, পুলিশের বাধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চাকরিচ্যুত বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের সচিবালয়মুখী মিছিল আটকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। এরপরই সড়কে বসে পড়েন আন্দোলনকারীরা, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, প্রায় এক ঘণ্টা অবরোধের পর দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ের দিকে যাত্রার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

এ বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম জানান, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমি নিজেও সামান্য আহত হয়েছি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে সচিবালয়ের দিতে যেতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এক সদস্য জানান, শিক্ষা ভবনের সামনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভাঙ্গার সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আহত হয়ে ৭ জন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন বিকেলের দিকে। বর্তমানে তারা সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

আহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৯), কামরুল ইসলাম (৫০), মাহফুজুর রহমান (৫০), রতন কুমার দেব (৬০), মোতালেব হোসেন (৬৪), কামরুজ্জামান (৪২) ও সারোয়ার (৪৮)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X