কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র আত্মসাৎ হয়ে গেছে : রিজভী

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

গণতন্ত্র আজকে আত্মসাৎ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ’র উদ্যোগে এই অনুষ্ঠান হয়।

রিজভী বলেন, এই দেশ আর দেশ নেই। এটা এক ভয়ংকর দেশ। একদলীয় কর্তৃত্ববাদের বিভিন্ন দেশের গল্প আমরা শুনেছি। সেখানে যে অপরাধ করে তাকেই ধরে। কিন্তু ছেলের অপরাধের জন্য মাকে ধরে নিয়ে নির্যাতন করবে। ছেলেটা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তও না। সে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করে। সে দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য হয়তোবা কোনো কিছু একটা মনে হয়েছে বলে স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে। সেই স্ট্যাটাস দেওয়ার পরে ওই ছেলের নানার বাড়িতে গিয়ে আওয়ামী লীগ আক্রমণ চালিয়েছে। এটার প্রতিবাদ করেছে তার মা। তারপর সেই বৃদ্ধ মাকে নিয়ে নির্যাতন করা হয়েছে। আজকে এই পরিস্থিতির মধ্যে আমাদের দিনযাপন করতে হচ্ছে। এই সংকট, এই ঘোর দুর্দিনে আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের মতো নেতৃত্ব। তিনি আমাদেরকে পথ দেখাতে পারতেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X