কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০১:২১ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

বারবার দেখছি, গণতন্ত্র হোঁচট খেয়েছে  : আলী রীয়াজ

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ । ছবি : সংগৃহীত
ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ । ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা বারবার দেখছি, এ দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে। তিনি বলেন, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে; সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে সংলাপের শুরুতে এ মন্তব্য করেন তিনি ।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যাতে করে বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।

এ সময় আলী রীয়াজ বলেন, বারবার আমরা দেখছি- এদেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এ দেশে; সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। এর বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে, বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় এ বৈঠকে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফররাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। আরও আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, অবসরপ্রাপ্ত সংস্থাপন সচিব মনিরুজ্জামান ।

এর আগে, প্রধান উপদেষ্টার পর এবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এদিন সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠকটি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১২

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৩

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৪

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৫

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৭

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৮

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০
X