কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে : ফারুক

আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আসলে আপনারা চাচ্ছেনটা কী?একজন গ্রহণযোগ্য ব্যক্তি, যার সুনাম সারা বিশ্বব্যাপী, তিনি আসলে চাচ্ছেনটা কী? মানুষের চাওয়া একটাই, সেটা হলো- নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার কাজ করে যাবেন, আপনার কাছে আমাদের পাওয়ার যে বিষয়টা সেটি হলো- একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ। জনগণের মনের ভাষা আপনাকে বুঝতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোটভুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির উদ্যোগে সুষ্ঠু নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর যে দাবির জন্য হামলা,মামলা উপেক্ষা করে আমরা লড়াই করছি। যে লড়াই করতে গিয়ে আমরা ইলিয়াস আলীকে হারিয়েছে, চৌধুরী আলমকে হারিয়েছি সেই দাবিটাই হলো একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন নিয়ে এত তালবাহানা কেন? কেন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আপনার মতো গ্রহণযোগ্য ব্যক্তির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে বলেছেন যে, বৈঠকে আমরা সন্তুষ্ট নই।

জনগণ হতাশ মন্তব্য করে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গতকাল সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে। জনগণ সুখে নেই, তারা সুখ চায়। সেই সুখটা হলো বর্তমান সরকারের অধীনে শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন হোক, সেই নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে তারা সরকার গঠন করে বাকিটুকু সংস্কার করবে। আপনার সরকারের প্রয়োজন নির্বাচন সুষ্ঠু করার সংস্কার। আপনার বিরুদ্ধে কথা বলতে চাই না, রাজপথে দাঁড়াতে চাই না। কার বিরুদ্ধে রাজপথে নামবো, হাসিনা তো নেই।

ফারুক বলেন, ১/১১ এর মতো পরিস্থিতি কেউ যদি আবার সৃষ্টি করতে চায়, তাহলে প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।বিএনপিকে আবার নিশ্চিহ্ন করতে যদি কেউ কোনো পরিকল্পনা করে, বাংলার মাটিতে সেটি কখনও সফল হবে না, হতে দেওয়া হবে না।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, যারা আপনাদের নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে, তাদেরকে ক্ষমা করার কথা আপনারা কী করে বলেন? যার হাতে গণতন্ত্র, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জবাই হয়েছে, যারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করেছে, তাদের তো ক্ষমা করার প্রয়োজন নেই। তারা কখনও আর বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না।

দলের সভাপতি এস এম শাহাদাত হোসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জোটভুক্ত এনডিপির চেয়ারম্যান কারী আবু তাহের, ওলামা দলের মাওলানা আলমগীর হোসেন, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মীর আমির হোসেন আমু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার আওয়ামী লীগের লাশকেও ভয় পায় : হাছান মাহমুদ

বাজেট : সংখ্যা নয়, বদলাতে হবে অর্থনৈতিক চিন্তার কাঠামো

ছবিতে প্রথম দেখায় কী দেখলেন, উত্তরই বলে দেবে আপনার ব্যক্তিত্ব

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২

ট্রাম্পকে কড়া বার্তা মার্কিন প্রতিনিধি পরিষদের, ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাস

বাংলাদেশ সফর নিয়ে অবশেষে মুখ খুলল আইসিসি

জনগণের আস্থা বিনির্মাণ ও শাসনব্যবস্থা নিশ্চিতে কাজ করছে জাতীয় সংসদ : স্পিকার

শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশি ফিল্মমেকারদের ডেলিগেশন

‘বাংলাদেশের একটি হত্যাকাণ্ড’ নিয়ে সেই বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

কাজিনদের মধ্যে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

১১

বিশ্বকাপ নিয়ে গাভির ভবিষ্যদ্বাণী

১২

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

১৩

সনাতন ধর্মাবলম্বী ৩ প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ালেন জামায়াতের এমপি

১৪

‘গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে জিয়াউর রহমানের অবদান স্মরণীয় হয়ে থাকবে’

১৫

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১৬

লেবাননে ইসরায়েলি জেনারেলের গাড়িতে হিজবুল্লাহর ড্রোন হামলা

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভের ঘোষণা ককরোচ জনতা পার্টির

১৮

দক্ষিণ লেবাননে আবারও ইসরায়েলি হামলা, নিহত ১

১৯

ভারতে সূর্যাস্ত, বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিল বিসিসিআই

২০
X