কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক আইডি ডিজেবল নিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের বক্তব্য

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। ছবি : সংগৃীহত
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। ছবি : সংগৃীহত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান জানিয়েছেন, তার ভেরিফাইড ফেসবুক আইডি সম্প্রতি ডিজেবল করে দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, ‘আপনাদের সহযোগিতা, ভালোবাসা ও আস্থায় আমার ব্যক্তিগত ফেসবুক আইডিটি জনপ্রিয় হয়ে ওঠে। সম্প্রতি ‘গুপ্ত বাহিনী’, ‘আল বটর বাহিনী’ ও ‘এনসিপ’র বিভিন্ন অপকর্মের বিষয়ে স্পষ্ট ও জোরালো বক্তব্য উপস্থাপনের কারণে খুনি হাসিনার ফ্যাসিবাদী আমলের স্টাইলে আমার ভেরিফাইড ফেসবুক আইডি, কর্তৃপক্ষ ডিজেবল করে দিয়েছে। যদিও হাসিনার আমলে অবৈধ সরকারের সমালোচনা করার কারণে রেস্ট্রিকশন দিত আর এখন আইডি সাসপেন্ড করে দিয়েছে।’

আইডিটি পপুলার হওয়ার কারণে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি এখন তার নাম ব্যবহার করে ফেক আইডি থেকে অনাকাঙ্ক্ষিত বার্তা পাঠাচ্ছে। এই বিষয়ে সবাইকে সচেতন করে, তিনি বলেন, ‘যে কোনো ফেইক আইডি থেকে বার্তা গেলে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল এবং সেই সাথে সকল সহযোদ্ধা যাতে বিষয়টি সম্পর্কে অবহিত হন সেটার প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি।’

এছাড়া, আইডি পুনরুদ্ধারের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং তিনি আশা করছেন শিগগিরই তার আইডি পুনরায় সক্রিয় হবে।

মো. আমানউল্লাহ আমান বলেন, আমি বিশ্বাস করি ছাত্রদলের একজন কর্মী হিসেবে আপনাদের অব্যাহত অকুণ্ঠ সমর্থন, দোয়া ও ভালোবাসা সবসময় আমার সাথে ছিল এবং থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X