কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:২৮ এএম
অনলাইন সংস্করণ

নারী সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাখ্যান করল মহিলা জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স।

নারীর অধিকার ও সংস্কার নিয়ে গঠিত কমিশনের সুপারিশসমূহকে ‘ইসলামী মূল্যবোধের পরিপন্থী’ আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা।

বুধবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে মহিলা জামায়াতের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া কমিশনের সুপারিশে এমন কিছু গর্হিত বিষয় অন্তর্ভুক্ত হয়েছে, যা দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ নারীদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও অভিযোগ করেন, এই সুপারিশগুলো কোরআন ও হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন, যা সমাজের মূল ধারার মূল্যবোধে আঘাত হেনেছে।

সবচেয়ে আপত্তিকর বিষয় হিসেবে তিনি যৌনকর্মকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, এটি নারীর জন্য চরম অবমাননাকর এবং সমাজে অনৈতিকতা বিস্তারে সহায়ক হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন পারিবারিক আইন প্রবর্তনের সুপারিশের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক ও উত্তরাধিকারে একক রীতি চালু করতে বলা হয়েছে। এটি ধর্মীয় মতামত ও সংস্কৃতির প্রতি সরাসরি অবজ্ঞা। ইসলাম ‘সমান অধিকার’ নয়, ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠার কথা বলে।

কমিশনের গঠন নিয়েও প্রশ্ন তোলেন নূরুন্নিসা সিদ্দিকা। তিনি বলেন, এই কমিশনের সদস্যরা সমাজের সব শ্রেণির নারীকে প্রতিনিধিত্ব করেন না। বিশেষ করে ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী বা ইসলামী জ্ঞানসম্পন্ন কোনো নারীকে সেখানে রাখা হয়নি।

তাই তিনি এই প্রতিবেদন বাতিল করে ইসলামভিত্তিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন নারীদের অন্তর্ভুক্ত করে নতুনভাবে প্রতিবেদন প্রণয়নের আহ্বান জানান।

এই বিবৃতি দেশের নারীবিষয়ক নীতিনির্ধারণ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে বিরাজমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করেছে। ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক নারী অধিকারের দৃষ্টিভঙ্গির মধ্যকার ভারসাম্য কীভাবে প্রতিষ্ঠা হবে—এ প্রশ্নে সমাজে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১০

একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা

১১

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১২

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৩

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৪

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৫

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৬

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৭

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৮

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

১৯

দীনেশ ত্রিবেদীকে কেবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিল ভারত সরকার

২০
X