মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ 

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক শেষে পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন অথবা পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, মৌলিক সংস্কার ও বিচার এখন আমাদের প্রধান দাবি। নির্বাচন নিয়ে আপাতত আমাদের কোনো রোডম্যাপ নাই। তাছাড়া সংবিধান সংস্কার করতে হলে সেটা সংসদীয়ভাবে করা ঠিক হবে না। সংবিধানের পরিবর্তন কিংবা সংশোধন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই তা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছি আলাপ আলোচনা করছি। তবে এখনই রাজনৈতিক জোট নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা রাজনৈতিক দলে এসেছি, জনগণ নতুন যে গণতন্ত্রের পথে হাঁটবে আমাদেরও হাঁটতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X