কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ
প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা ফিরোজ

কৌশল করলে বাংলাদেশে থাকতে পারবেন না

বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা। ছবি : ভিডিও থেকে নেওয়া
বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা। ছবি : ভিডিও থেকে নেওয়া

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপির কেন্দ্রীয় শ্রমবিয়ষক সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেছেন, যদি কোনো কৌশল করেন, কোনো কৌশলের আশ্রয় নেন, এই ক্ষুধার্ত শ্রমিক যদি আবার জেগে ওঠে আপনিও বাংলাদেশে থাকতে পারবেন না।

তিনি বলেন, আমার শ্রমিক ভোট চাই, আমার শ্রমিক ভোট দিতে চাই, আমার শ্রমিক ভোটের জন্য ক্ষুধার্ত।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করে বলেন, আমার লাখ লাখ শ্রমিক আজকে তারা ক্ষুধার্ত। তবে ভাতের জন্য নয়, কাপড়ের জন্য নয়, লবণের জন্য নয়, ভোটের দাবিতে তারা ক্ষুধার্ত। বিগত ১৭ বছর এই শ্রমিক ভোট দিতে পারেনি।

ফিরোজ উজ জামান মামুন মোল্লা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, অনুরোধ করব অবিলম্বে আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ভোটের মধ্য দিয়ে যে সরকার গঠন হবে সেই সরকার বিএনপি সরকার আবার শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে লড়াই করবে।

সর্বশেষ তিনি অবিলম্বে ভোটের তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১১

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১২

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৩

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৪

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৫

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৭

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৮

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১৯

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

২০
X