কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য উপদেষ্টা ও বিশেষ সহকারীকে স্মারকলিপি দিয়েছে এবি পার্টি

স্মারকলিপি প্রদানকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : কালবেলা
স্মারকলিপি প্রদানকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : কালবেলা

বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবা খাতের দুর্গতির সমাধান, রেড ক্রিসেন্ট সোসাইটিতে চলমান দুর্নীতির সিন্ডিকেট রোধে ব্যবস্থা গ্রহণ এবং ৪২তম (স্বাস্থ্য) বিসিএস’র আন্দোলনরত ডাক্তারদের নিয়োগ বিষয়ে অবিলম্বে সমাধান করবার দাবি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে স্মারকলিপি দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির এবং বরিশাল সোসাইটির আহ্বায়ক আমানুল্লাহ খান নোমানকে নিয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিভাগের ছয়টি জেলার স্বাস্থ্য সেবাখাত একেবারেই ভেঙে পড়েছে। জেলার সদর হাসপাতাল এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবার মান প্রশ্নোবোধক হয়ে দাঁড়িয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে উপজেলা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবা প্রদান করতে না পারা। উপস্বাস্থ‍্য কেন্দ্রগুলো এবং কমিউনিটি ক্লিনিকগুলো বেসরকারি হাসপাতাল সিন্ডিকেটের কবলে পড়ে অকার্যকর হয়ে পড়েছে। উদাহরণ স্বরূপ বরিশাল জেলার বাবুগঞ্জ-মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পরে মনে হয়েছে যে রাষ্ট্র তার নাগরিকদের ন্যূনতম সেবা দিতে প্রতিদিন ব্যর্থ হচ্ছে।

তিনি বলেন, রাষ্ট্র যখন কোনো স্বাস্থ্য কমপ্লেক্স করবে তখন বিবেচনাতে নিতে হবে যে, সেটা সকল ইউনিয়নের জনগোষ্ঠী ব্যবহার করতে পারবে কিনা; পর্যাপ্ত/নিরাপদ/মানসম্পন্ন যাতায়াত ব্যবস্থা আছে কিনা, বিশেষজ্ঞ/জুনিয়র ডাক্তার/নার্স কাজে আসতে পারবে কিনা, নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করবার মত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনশক্তি আছে কিনা, জরুরি সেবা যারা দেবেন তাদের পরিবার নিয়ে থাকবার মতো সুব্যবস্থা আছে কিনা। বিভিন্ন এলাকার স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করে মনে হয়েছে যে, এর কোনো শর্তই পূরণ করছে না। অনেক এলাকাতে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় রোগীদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুল এলাকাতে স্বাস্থ্য সেবা কেন্দ্র করবার কারণে উপজেলার সকলে সেখানে সেবা নিতে পারছে না বলে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটিতে যে, ব্যাপক দুর্নীতির খবর বেড়িয়েছে, সেগুলোর ব্যাপারে ন্যায্য তদন্ত সাপেক্ষে বিচারের দাবিও তোলেন তিনি। গভর্নিং বডির কিছু সদস্য কর্মরত আওয়ামী সিন্ডিকেটের সহযোগিতায় গরীব জনগণের শত শত কোটি টাকা লুটপাট করে চলেছে যা কাম্য হতে পারে না। ৪২তম স্বাস্থ্য বিসিএস এর মাধ্যমে যাদের চূড়ান্ত করা হয়েছিল, তাদেরকে যাচাই বাছাই করে অবিলম্বে নিয়োগেরও দাবি তোলেন ব্যারিস্টার ফুয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X