কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিচার চলাকালীন আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : নাহিদ

বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নৌকা মার্কাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। বিচার চলাকালীন পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কমর্কাণ্ড আইন করে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (০২ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে অনুষ্ঠিত এনসিপির সমাবেশ থেকে এ দাবি জানান তিনি। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ৯ মাস পরেও আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটি সামষ্টিক ব্যর্থতা।

তিনি বলেন, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে জুলাই ঘোষণাপত্র আসছে না। মৌলিক সংস্কারের আমূল পরিবর্তন করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ কার্যকর করতে হবে। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে শহীদ এবং আহতদের দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের হাতে সময় অল্প, আমাদের দায়িত্ব অনেক। দ্রুত আমরা সুসংগঠিত হবো এবং জনগণের মাঝে পৌঁছে যাব। দরজায় দরজায় গিয়ে আমরা এনসিপির কথা বলব, বিচার সংস্কারের কথা বলব। আমরা বাংলাদেশের প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে যাব। আপনারা পাড়ায়-মহল্লায় ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি করুন। যদি এই সরকার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে আমরাই এই দায়িত্ব নেব।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সাংবাদিকরা প্রশ্ন করছে, আওয়ামী লীগ গণহত্যা করেছে কি না, এত মানুষ মরেছে কি না। আপনারা সাংবাদিক না, আপনারা আওয়ামী লীগের দোসর। জাতিসংঘের রিপোর্টেও যেখানে এসেছে শেখ হাসিনার নির্দেশই গণহত্যা হয়েছে- সেটা নিয়ে আপনারা প্রশ্ন তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X