কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে : আমিনুল হক

রাজধানীর খিলক্ষেতে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর খিলক্ষেতে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করে বলেছেন, ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগের লোক নিয়ে এনসিপি মিছিল-মিটিং করছে।

শনিবার (০৩ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের (বাড্ডা থানা বনাম উত্তরা-পূর্ব থানা এবং পল্লবী থানা বনাম উত্তরখান থানা) দুটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এনসিপি নিয়ে আমিনুল হক আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা থেকে বাঁচানো এবং পুলিশের গ্রেপ্তার থেকে রক্ষা করার জন্য অর্থের বিনিময়ে এনসিপি নেতারা তাদের দলে নিচ্ছে।

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল, জাতীয় সংসদের আলোচনা ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। জনগণের পরামর্শ ছাড়াই তারা নিজেদের মতো করে করিডোর দেওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দল, সংসদ এবং জনগণকে পাশ কাটিয়ে করিডোর দেওয়ার চেষ্টা করলে এ দেশের জনগণ মেনে নিবে না।

নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদের সরকারে বসিয়েছি- তারা এখন নির্বাচন চাইলে জ্বালা মনে করে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে নির্বাচনের জন্য।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা এমএ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১০

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১১

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৩

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৪

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৫

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৬

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৭

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৮

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৯

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

২০
X