কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগে যোগ না দিলে সাকিব বিপদে পড়ত না : মেজর হাফিজ

সাকিব আল হাসান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ইনসেটে)। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (ইনসেটে)। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতিতে যোগ না দিলে ক্রিকেটার সাকিব আল হাসান বিপদে পড়ত না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শনিবার (০৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাকিব আল হাসান সম্পর্কে এই মন্তব্য করেন তিনি।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সে (সাকিব আল হাসান) আমার বাসায় আসলো। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি- যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছিলাম, যা করো না করো, আওয়ামী লীগ কোনোদিন করবা না। তো এটা শুনে একটু বিমর্ষ হলো। তার ধারণা আওয়ামী লীগে গেলে মন্ত্রী হবে, এটা হবে ওটা হবে, এমপি তো হবেই। আমি তাকে বললাম, আমিও তোমার মতো খেলোয়াড় ছিলাম, আমাদেরও পরিচিতি ছিল। এক সময় পাকিস্তান জাতীয় দলের একাই আমি বাঙালি ছিলাম।

অনেক সুযোগ-সুবিধা নিতে পারতাম আমরা। কিন্তু খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যোগদান করা, এটি আমার মনঃপুত হচ্ছে না। তোমার অনেক নাম হয়েছে, কয়েক বছর ধরে বেস্ট অব দ্যা অনার। তুমি রাজনীতিতে যেয়ো না আর এই দলটির (আওয়ামী লীগ) বেশিদিন তার আয়ু নেই। সে চুপচাপ ছিল, তার খানিকক্ষণ পরে চলে গেল।

তিনি বলেন, যদি সে আমার কথা শুনতো এবং এভাবে রাজনীতিতে না যেতো, এই ধরনের আমি-ডামি ইলেকশনে না যেতো, আজকে সে অনেক সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতে পারতো। এখন তো তার বাড়ি আসাই মুশকিল হবে।

দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে আছেন। তিনি দেশ ফিরতে পারছেন না।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ক্রিকেটার তামিম ইকবাল। তামিমকেও রাজনীতির বিষয়ে সতর্ক থাকতে বলেন হাফিজ উদ্দিন।

এ সময় ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আওয়ামী লীগ দলীয়করণ ও ব্যক্তিকেন্দ্রিক ক্রীড়া সংগঠন তৈরি করে ক্রীড়াঙ্গনকে কুলষিত করেছে।

জাতীয়তাবাদী ঘরানার ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ দেশের ক্রীড়াঙ্গনে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার দাবি নিয়ে আত্মপ্রকাশ করল।

অনুষ্ঠানে বিএনপির আবদুস সালাম, খায়রুল কবির খোকন, আমিনুল হক, শরীফুল আলম ও ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১০

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১১

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১২

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৩

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৪

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৫

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১৬

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১৭

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১৮

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

২০
X