কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৩:৫৬ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির যে প্রস্তুতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে, অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের অবস্থান নিয়ে দিকনির্দেশনা দিয়েছে বিএনপি।

রোববার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রেস ব্রিফিংয়ে এ দিকনির্দেশনা দেন।

মহানগর উত্তর বিএনপিকে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল, ছাত্রদলকে লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত, যুবদলকে খিলক্ষেত থেকে হোটেল রেডিশন, মহানগর দক্ষিণ বিএনপিকে হোটেল রেডিশন থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দলকে আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান, কৃষক দলকে বনানী কবরস্থান থেকে কাকলী মোড় ও শ্রমিক দলকে কাকলী মোড় থেকে বনানী থেকে শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করতে বলেন রিজভী।

এছাড়া ওলামা দল, তাঁতী দল, জাসাস ও মৎস্যজীবী দলকে বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠনকে বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত অবস্থান করার নির্দেশনা দেন তিনি।

এছাড়াও মহিলা দলকে গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতাদের গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান এভিনিউ রোড ও বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী, যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী আরও বলেন, বিমানবন্দর এবং চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সব নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপার্সনের গাড়ির সঙ্গে মোটর সাইকেল এবং হাঁটা সম্পূর্ণরূপে নিষেধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X