কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০১:২৮ এএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০১:৩৫ এএম
অনলাইন সংস্করণ
হাসনাতের ওপর হামলা

শিবির সভাপতির কড়া হুঁশিয়ারি

হাসনাত ও জাহিদুল। ছবি : সংগৃহীত
হাসনাত ও জাহিদুল। ছবি : সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । রোববার (৪ মে) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

শিবির সভাপতি এক বার্তায় বলেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ।

জাহিদুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।

এদিকে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

রোববার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার ওপরে হামলা; জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। ইনকিলাব জিন্দাবাদ।’

প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম।

আটককৃতরা হলেন- নিজাম উদ্দিন তুষার ও জোবায়ের হোসেন শিমুল। তাদের বাড়ি বাসন থানা এলাকায় বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১১

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১২

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৩

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৪

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৫

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৬

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৭

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৮

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

২০
X