কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের স্লোগান না দিয়ে বাড়ি ফেরার অনুরোধ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

দীর্ঘ যাত্রা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর গুলশানের বাসবভন ফিরোজায় উঠেছেন। সেখানে এখন তিনি বিশ্রামে আছেন। তাই নেতাকর্মীদের স্লোগান না দিয়ে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) গুলশান খালেদা জিয়ার বাসভবনে ফিরোজা সামনে নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ যাত্রা শেষে খানিকটা অসুস্থ হয়ে পড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এখন তিনি বিশ্রামে আছেন। নেতাকর্মীরা স্লোগান না দিয়ে বাড়ি ফিরে যান।

চিকিৎসকরা খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ বিশ্রাম নিতে, এ তথ্য জানিয়ে তিনি বলেন, তাকে ঘুমিয়ে যেতে বলেছেন। আপনারা (নেতাকর্মীরা) দয়া করে বাসার সামনে থেকে নিজ নিজ বাড়ি চলে যান। তাকে একটু বিশ্রাম নিতে দেন। এখানে কেউ গোলযোগ সৃষ্টি করবেন না।

মির্জা ফখরুল বলেন, দলের পক্ষ থেকে আমি আপনাদের অনুরোধ করছি, সবাই যার যার বাড়ি চলে যান। ম্যাডামকে একেবারে বিশ্রাম নিতে হবে। এখানে কেউ স্লোগান দেবেন না, কেউ ভিড় করবেন না।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।

এদিন খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে এসেছেন। তারাও গুলশানের বাসভবন ফিরোজায় আসেন খালেদা জিয়ার সঙ্গে। তারা ফেরার সময় পথে পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে গতকাল সোমবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়। এ সময় বিমানবন্দরে দলের চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছিল।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। চিকিৎসা শেষে তিনি আজ দেশে ফিরে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X