কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান ও ভারতকে যুদ্ধ বন্ধের আহ্বান খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খেলাফত মজলিসের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে মসজিদ লক্ষ্য করে ভারতের বিমান হামলার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

বুধবার (০৭ মে) এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই আহ্বান জানান।

তারা বলেন, ভারতের মোদী সরকার কাশ্মীরের পেহেলগামে নীরিহ পর্যটকদের নিরাপত্তা বিধানে ব্যর্থতার দায় এড়ানোর জন্যে পাকিস্তানে হামলা করেছে। আধিপত্যবাদী ভারত কাশ্মীরী জনগণের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে দীর্ঘকাল ধরে। মোদি সরকার ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরীদের অধিকার খর্ব করেছে। অত্যন্ত নিন্দনীয় পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি অপ্রমাণিত। এর মধ্যে ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানের বিরুদ্ধে ‘পানি আস্ত্র’ ব্যবহার করেছে। মসজিদকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।

তারা আরও বলেন, পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবে ভারতীয় বিমান, নৌ ও স্থল বাহিনীর সর্বাত্মক হামলা দু’টি পারমানবিক শক্তিধর দেশকে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলেছে। এ যুদ্ধ শুধু দক্ষিণ এশিয়ায় নয় সারা বিশ্বকে ঝুঁকির মধ্যে ফেলবে। তাই ভারত-পাকিস্তান যুদ্ধ যাতে সর্বাত্মক যুদ্ধে রূপ না নেয় সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে এ যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের ৯টি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় তারা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। এর আওতায় পিওকে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত সন্ত্রাসবাদী শিবিরগুলোতে নিখুঁত হামলা চালানো হয়েছে। এই পদক্ষেপ পেহেলগামে ২৬ নিরীহ নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে।

ভারত সরকার জানিয়েছে, এই সামরিক পদক্ষেপ ছিল নির্ভুল, পরিমিত ও অ-উত্তেজনামূলক এবং এতে কোনো পাকিস্তানি সেনা স্থাপনাকে লক্ষ্য করা হয়নি।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X