লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার থেকে শিশুরাও রক্ষা পায়নি : এ্যানি

লক্ষ্মীপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষে সুধী সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষে সুধী সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ থেকে শিশুরাও রক্ষা পায়নি, হিন্দু সম্প্রদায়ও রক্ষা পায়নি। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের মানুষকেও হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমীর শোভাযাত্রা শেষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা সবাই বাংলাদেশি। আর পশ্চিমবঙ্গে যারা আমাদের মতো বাংলায় কথা বলেন, তারাও বাঙালি। এর আগে শহরের শ্যাম সুন্দর জিউ আখড়ার সামনে থেকে জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী, হিন্দু সম্প্রদায়ের ভক্তরা, নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মণ্ডল, ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষচারী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক জুটন কুরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভানু নাগ এবং মহিলাবিষয়ক সম্পাদিকা প্রতীতি প্রমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X