কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

মতবিনিময় সভা। ছবি : কালবেলা
মতবিনিময় সভা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) সংসদীয় আসনে সম্ভাব্য ৩৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মতবিনিময় সভায় নাম ঘোষণা করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিসের সম্ভব্য প্রার্থীর তালিকা।

চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম-০২ : মাওলানা হাবিবুল্লাহ চট্টগ্রাম-০৩ : মাওলানা দেলোয়ার হোসাইন চট্টগ্রাম-০৫ : মুফতি শিহাবুদ্দিন চট্টগ্রাম-০৬ : হাকীম শিহাব উদ্দিন কামালী চট্টগ্রাম-০৭ : মুফতি আবুল কালাম আজাদ চট্টগ্রাম-০৮ : মাওলানা ফৌজুল আজীম চৌধুরী চট্টগ্রাম-০৯ : অধ্যাপক এএসএম খুরশিদ আলম চট্টগ্রাম-১০ : মুহাম্মদ মাঈন উদ্দীন চট্টগ্রাম-১১ : মাওলানা জালাল উদ্দীন চট্টগ্রাম-১২ : মাওলানা মাহবুবুর রহমান হানিফ চট্টগ্রাম-১৩ : মাওলানা আহমদুর রহমান চট্টগ্রাম-১৪ : মুফতি আবু তাহের তুরাবী চট্টগ্রাম-১৫ : মাওলানা হেলাল উদ্দিন জিহাদী চট্টগ্রাম-১৬ : অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ

ফেনী জেলা

ফেনী-০১ : মাওলানা আজিজুল্লাহ আহমদি ফেনী-০২ : প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ফেনী-০৩ : অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত

নোয়াখালী জেলা

নোয়াখালী-০১ : হাফেজ মাওলানা আবদুল আজিজ নোয়াখালী-০২ : মাওলানা ফয়েজুল্লাহ হাবীবী নোয়াখালী-০৩ : মাওলানা মোরশেদ আলম মাসুম নোয়াখালী-০৪ : অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী নোয়াখালী-০৫ : মাওলানা আলী আহমদ নোয়াখালী-০৬ : মাওলানা কামারুল হুদা

লক্ষ্মীপুর জেলা

লক্ষ্মীপুর-০১ : মাওলানা মোহাম্মদ ইসহাক লক্ষ্মীপুর-০২ : মাওলানা আবদুল করিম ছিদ্দিকী লক্ষ্মীপুর-০৩ : মোহাম্মদ গোলাম মোস্তফা লক্ষ্মীপুর-০৪ : অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান

কক্সবাজার জেলা

কক্সবাজার-০১ : অধ্যাপক মুহাম্মদ ত্বোয়াহা কক্সবাজার-০২ : মুফতি আবু মুসা কক্সবাজার-০৩ : অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম কক্সবাজার-০৪ : মাওলানা মুহাম্মদ তাহের

বান্দরবান জেলা : মাওলানা আসগর হোসাইন রাঙ্গামাটি জেলা : মো. আব্দুল আওয়াল

মতবিনিময় সভায় খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত যথাসময়ে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এর দায়ভার সরকারকে বহন করতে হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে এদেশের আলেম উলামাদের ত্যাগ অবদান স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে আলেমদের অবদানকে বিশেষভাবে স্বীকার করা হয়নি।’

খেলাফত মজলিস চট্টগ্রাম জোন পরিচালক অধ্যাপক এএসএম খুরশীদ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম জোন সহকারী পরিচালকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতী শিহাবুদ্দীন, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা মো. শামসুদ্দীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি গোলাম মোস্তফা, নোয়াখালী জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, চট্টগ্রাম মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু সিদ্দিক, কক্সবাজার জেলা সভাপতি মুফতী আবু মুসা, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোরশেদ আলম মাসুম, চট্টগ্রাম মহানগরী সিনিয়র সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা হুমায়ুন আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ আবদুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মাওলানা হাবিবুল্লাহ ও মুফতী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা ইউনুস ফরাজী ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ।

সভায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী) সংসদীয় আসনের খেলাফত মজলিসের সম্ভাব্য ৩৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X