কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে : রাশেদ প্রধান

রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত
রাশেদ প্রধান। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদার (মুকুল) এর উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাওয়ালী আওয়ামী লীগ এখন মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে।

বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এ কথা বলেন।

বিবৃতিতে জাগপার এই মুখপাত্র বলেন, কথাবার্তা পরিষ্কার- আওয়ামী লীগের রাজনীতি চূড়ান্তভাবে নিষিদ্ধ না হলে, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ পরিবার এবং দেশের জনগণ নিরাপদ থাকতে পারবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর স্বাধীনতার চেতনা বিক্রি করেছে। ক্ষমতা হারানোর পর এখন দেউলিয়া হয়ে বীর মুক্তিযোদ্ধাদের উপর হামলা-মামলা এবং লুটপাট শুরু করেছে।

রাশেদ প্রধান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের (মুকুল) উপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানান।

জাগপার বিবৃতিতে ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়, রোববার (৪ মে) বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের গ্রামের বাড়িতে রাতে ডাকাতি হয় এবং ঘরের মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায় আওয়ামী সন্ত্রাসীরা। এই সংবাদ শুনে তিনি পরদিন সোমবার নরসিংদীর পলাশবাজার সংলগ্ন চলনা গ্রাম নিজ বাড়িতে যান। এ সময় ওঁতপেতে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন সিকদারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা এসে উদ্ধার করে তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X