কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ১০:১১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে ড. মোশাররফের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার এই সাক্ষাৎ হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

মির্জা ফখরুল চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে যান। আর গত ২৭ জুন থেকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফ।

শায়রুল জানান, গত শুক্রবার সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ডাক্তার দেখান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন ওই হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ হয়। এ ছাড়া আজ রোববারও বিএনপি মহাসচিব ডাক্তার দেখিয়েছেন। আগামীকাল সোমবার তার মেডিকেল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

মির্জা ফখরুলের সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুরে যান। দু’জনই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। তখন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। মির্জা ফখরুলকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়। স্ত্রী রাহাত আরা বেগমেরও সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে একটি অস্ত্রোপচার হয়েছিল। আগামী মঙ্গলবার রাহাত আরা বেগমের ওই হাসপাতালে ডাক্তার দেখানোর সিডিউল রয়েছে বলে জানান শায়রুল কবির।

এদিকে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়ে। চিকিৎসকেরা রেডিয়েশনের মাধ্যমে টিউমার অপসারণে থেরাপি দিচ্ছেন। জানা গেছে, মোট ২৮ দিন রেডিয়েশন দিতে হবে- ৩১ আগস্ট পর্যন্ত এটি চলবে। খন্দকার মোশাররফ হোসেন এখন আগের চেয়ে অনেকটা সুস্থ বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১০

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১১

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১২

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৩

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৬

বিশ্ব বাবা দিবস আজ

১৭

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৯

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

২০
X