বাসস
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে বলেন, তিনি ভালো আছেন।

গত মঙ্গলবার চেয়ারপারসন দীর্ঘসময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী এখন তিনি বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

বিএনপির চেয়ারপারসন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।

সুস্থ খালেদা জিয়াকে দেখতে গত দুদিন তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ছাড়া তেমন কেউ বাসায় যাননি। পরিবারের লোকজনের সঙ্গে তিনি খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম খালেদা জিয়া বেশ ফুরফুরে মেজাজে আছেন। লন্ডনের ডাক্তাররা তাকে একটানা বসে না থেকে কিছুটা হাঁটাচলার পরামর্শ দিয়েছেন। বোর্ডের সদস্যরা নিয়ম করে বাসায় ফলোআপ করে যাচ্ছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। চিকিৎসকদের পরামর্শে বাসায় তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে বিএনপি প্রধানকে।

এর আগে যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি অগণিত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার আবেগাপ্লুত সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসর ভেঙে খেলায় ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১০

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১১

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১২

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৩

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৪

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১৫

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১৬

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১৭

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৮

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৯

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

২০
X