কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৪:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।  ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানই দলীয়করণ করা হয়েছে। তবে এ দলীয়করণে দৃশ্যমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ক্রিকেট বোর্ড প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ শুক্রবার (০৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রাইস মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। প্রতিষ্ঠানগুলো হবে দেশের সর্বসাধারণের।

এ সময় তিনি আরও বলেন, স্বৈরাচার হাসিনা অনেক অযোগ্য লোককে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। যার কারণে সে সব প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে একটি মহল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। এখন দেখা যায় তারাও বহল তবিয়তে রয়েছে। অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় না আনলে, স্বৈরাচারী কায়দায় তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবে। দেশকে ফের ধ্বংস করে দেবে।

এর আগে সকালে রাজধানীর পল্লবী ২ নং কমিউনিটি সেন্টারে আয়োজিত ১ম লাইট হাউস কারাত প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১০

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১১

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১২

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৩

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৪

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৫

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৬

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৭

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

মমতাজের জামিন বহাল

১৯

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

২০
X