কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা হানিফ ১৫ বছর পর দেশে ফিরলেন

বিএনপি নেতা মো. হানিফের স্বদেশ প্রত্যাবর্তন। ছবি : কালবেলা
বিএনপি নেতা মো. হানিফের স্বদেশ প্রত্যাবর্তন। ছবি : কালবেলা

দীর্ঘ ১৫ বছর পর দেশে ফিরলেন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার মিথ্যা মামলার অন্যতম ফাঁসির আসামি হানিফ পরিবহনের চেয়ারম্যান মো. হানিফ।

শনিবার (১০ মে) যুক্তরাজ্য থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে বেলা ১২টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মো. হানিফ গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এই মামলা থেকে আদালত থেকে খালাস পান। তার স্বদেশ প্রত্যাবর্তনে শনিবার দুপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফুলের মালা হাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান। সেখানে সকাল ১০টা থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মী এবং সারাদেশ থেকে আসা হানিফ পরিবহনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ১৫ মিনিটের‌ দিকে তিনি ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ১ নং টার্মিনালের ভেতর দিয়ে ছাদখোলা জিপে চড়ে বেরিয়ে আসেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। গাড়ি থেকেই হাত তুলে জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মো. হানিফ। গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের সার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, হানিফের বড় ভাই সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান ও পরিবহন ব্যবসায়ী কফিল উদ্দিন, হানিফের ছেলে পরিবহন ব্যবসায়ী আরাত, ভাতিজা অভি, ভাগিনা আকাশ, জাকারিয়া মাহমুদ (যুক্তরাষ্ট্র), অ্যাড. পারভেজ (যুক্তরাজ্য) প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১০

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১১

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১২

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৩

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৪

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৫

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৬

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৭

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৮

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

২০
X